আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম গঠিত

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
‘সুস্থধারার গ্রামীন সাংবাদিকতা চাই, অপসাংবাদিকতা বন্ধ হোক’ শ্লোগানকে সামনে রেখে গঠিত হয়েছে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘাটাইল উপজেলা প্রেসক্লাবে উত্তর টাঙ্গাইলের ছয় উপজেলার সংবাদকর্মীদের সমাবেশ শেষে এ ফোরাম গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি এবং মানবজমিন প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক সমকালের মধুপুর প্রতিনিধি এবং ধনবাড়ি প্রেসক্লাবের সম্পাদক আনসার আলী, দৈনিক সকালের খবরের মধুপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তরের মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, দৈনিক সংবাদের হাবিবুর রহমান, সাপ্তাহিক ত্রিমোহনার ঢেউ এর সম্পাদক ও ধনবাড়ি প্রেসক্লাবের সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, দৈনিক আমাদের সময় এর কালিহাতি উপজেলা প্রতিনিধি কাজল আর্য্য, দৈনিক সংবাদের কালিহাতি প্রতিনিধি দাস পবিত্র, ভূঁইয়াপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম শাহীন, দৈনিক ইত্তেফাকের ভূইঁয়াপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, দৈনিক আমাদের সময় ও পূর্বাকাশ এর ভূইঁয়াপুর সংবাদদাতা সিরাজুল ইসলাম কিসলু, দৈনিক ভোরের কাগজ এর ঘাটাইল প্রতিনিধি রবিউল আলম বাদল, সাংবাদিক খায়রুল আলম, দৈনিক সকালের খবর ও দৈনিক আজকের দেশবাসীর গোপালপুর সংবাদদাতা কে এম মিঠু, দৈনিক মজলুমের কন্ঠের গোপালপুর প্রতিনিধি সেলিম হোসেন, দৈনিক ভোরের পাতা ও পূর্বাকাশ এর ধনবাড়ি প্রতিনিধি এহসাহনুল হক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নুরুজ্জামান। পরে প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে সভাপতি এবং নুরুজ্জামানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!