আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ইউপি নির্বাচনে হালিমুজ্জামান তালুকদারের হেট্রিক

কে এম মিঠু, গোপালপুর :

Halimuzzaman Talukdarগোপালপুরের মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার টানা তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে হেট্রিক করলেন। গত বৃহস্পতিবারের নির্বাচনে তিনি ১৮ হাজার ১০৭ ভোটে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির মোস্তাফিজুর রহমান জসিম পেয়েছেন ৮৮৭ ভোট। হালিমুজ্জামান তালুকদার ২০০৪ সালে প্রথম চেয়ারম্যান হন। ২০১০ সালে দ্বিতীয়বার। তিনি দেড় দশক ধরে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি। বড় ভাই হায়দর আলী তালুকদার গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাবস্থায় ১৯৮৮ সালে জাসদ ও জাপার সশস্ত্র সন্ত্রাসীদের হাতে শহীদ হন। আরেক বড় ভাই হাবিবুর রহমান তালুকদারও দীর্ঘ দিন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।


Top
error: Content is protected !!