আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে মির্জাপুর ইউনিয়নের বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক :

1459411965টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারমান প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জন করেছেন।
নির্বাচনী কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন বর্জন করেন।
মোস্তাফিজুর রহমান জসীম বলেন, ‘মির্জাপুর ইউনিয়নের ৭টি কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের বের করে দিয়ে জোরপূর্বক ভোট দিচ্ছেন। প্রশাসনের সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ নির্বাক রয়েছেন। এমন অনিয়মের জন্যই আমি ভোট বর্জন করেছি।’ জোরপূর্বক ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগও করেন তিনি।
এ ব্যাপারে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ বলেন, ‘ভোটের ফলাফল ঘোষণার আগেই সব দলের পুলিং এজেন্টদের সই নেয়া হয়েছে। পরে বিএনপি সমর্থক এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি।’


Top