আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে হাঙ্গামা, বাড়িঘর ভাংচুর, বিদ্রোহী প্রার্থী ও সাংবাদিককে মারপিট

নিজস্ব সংবাদদাতা :

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬

Untitled-13-2গোপালপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হাঙ্গামা, বাড়িঘর ভাংচুর, বিদ্রোহী প্রার্থীকে মারপিট করার ঘটনা ঘটেছে। ফলে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হেমনগর বাজারে নৌকা প্রতীক প্রার্থী আনিসুর রহমান হীরার কর্মীদের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের রওশন খান আইয়ুবের কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়। আনিসুর রহমান রহমান হীরা অভিযোগ করেন দল থেকে বহিস্কৃত প্রার্থী রওশন খান আইয়ুবের কর্মীরা তার বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। অপরদিকে রওশন খান আইয়ুব অভিযোগ করেন নৌকা প্রতীক প্রার্থী আনিসুর রহমান হীরার কর্মীরা হামলা চালিয়ে তার ৬ কর্মীকে মারধোর করেছে। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক সোহেল রানা আহত হয়। তার মোটর সাইকেল ভাংচুর এবং ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। এদিকে নৌকা মার্কার কর্মীদের হামলায় হাদিরা ইউনিয়নে আওয়ামীলীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম নিক্সন এবং হোসাইন মোহাম্মদ রাসেল আহত হয়।


Top