আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুর ইউপি নির্বাচন; মনোনয়ন প্রত্যাহার করলো ৪ চেয়ারম্যান পদপ্রার্থী

নিজস্ব সংবাদদাতা :

Untitled-13-2অাসন্ন ৩১ মার্চ গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মোট ৩১ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এরা হলেন ধোপাকান্দি ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, ঝাওয়াইল ইউপি পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম ও অাওয়ামী লীগ নেতা মিজানুর রহামান এবং নগদাশিমলা ইউপি’র অাওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবীর।
এবার ৭টি ইউনিয়নে নৌকা মার্কায় ৭, ধানেরশীষে ৭, লাঙলে ১ এবং স্বতন্ত্র (নৌকার বিদ্রোহী) থেকে ১২ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫৮৮৫৪ (পুরুষ ৭৯২৫৮, মহিলা ৭৯৫৬৮) জন, ভোট কেন্দ্র সংখ্যা ৬৫ ও মোট ভোট কক্ষ সংখ্যা ৪১০ টি।
নির্বাচনে ৭ ইউনিয়নের জন্য ৪ জন রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।


Top