আজ || রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


হরতালের সমর্থনে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ টাইমসঃ আগামীকাল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানী ঢাকার মতিঝিলে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।

এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঢাকা থেকে আমাদের প্রতিবেদক জানান, মতিঝিল এজিবি কলোনীর সামনে থেকে জামায়াত-শিবিরের ৫০/৬০ জনের একটি দল হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে।

মিছিলটি কিছুদূর এগোনোর পর ২/৩টি ককটেলের বিস্ফোরণ ঘটে। প্রায় পাঁচ মিনিট স্থায়ী মিছিলের অংশগ্রহণকারীরা পুলিশ আসার আগেই ছত্রভঙ্গ হয়ে যায়।

ককটেলের বিস্ফোরণে আশপাশের এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জামায়াত-শিবিরের মিছিলের পরপরই ফকিরাপুল এলাকায় হরতালবিরোধী মিছিল করেছে যুবলীগ।
পুরো মতিঝিল-ফকিরাপুল এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিলের সময় প্রায় ১৫ টি গাড়ি ভাঙচুর করেছে মিছিলকারীরা। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে।রাজধানীর যাত্রাবাড়ীতে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়েছে অজ্ঞাতরা। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

এদিকে, কারওয়ান বাজারে বের হওয়া এক মিছিলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে যুবলীগের কর্মীরা কারওয়ান বাজারের বিভিন্ন আড়ত থেকে ১২ থেকে ১৫ জন জামায়াত-শিবির নেতা-কর্মীকে ধরে পুলিশে সোপর্দ করে।

চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছে, হালিশহর বড়পোলে শিবির কর্মীরা হরতাল সমর্থনে মিছিল বের করে, পর পর তিনটা ককটেল বিস্পোরন ও টায়ারে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। [ বাংলাদেশ টাইমস/এ.এম]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!