আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


খালেদা জিয়ার নিবন্ধ নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীনঃ মির্জা ফখরুল

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওয়াশিংটন টাইমসে লেখা  নিবন্ধ  সম্পর্কে প্রধানমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া অন্য কোনো দেশকে ডেকে এনে বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চাইছেন।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে  মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশের সার্বিক অবস্থা নিয়ে এরকম নিবন্ধ লিখতেই পারেন, এতে দোষের কিছু নেই।’
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বারডেম হাসপাতালে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
[ বাংলাদেশটাইমস.নেট/ডেস্ক রিপোর্ট]  
মন্তব্য করুন -


Top
error: Content is protected !!