আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


চবি’র দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)  সোমবার ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতকে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় জীব বিজ্ঞান অনুষদ (ইউনিট- এইচ) এবং বেলা আড়াইটায় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের (ইউনিট-জি) পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘এইচ’ ইউনিটে এবার আবেদন করেছিল ১৮ হাজার তিনশ ৬৬ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ২৯২ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৮২ শতাংশ।
‘জি’ ইউনিটে আবেদন করে তিন হাজার ৬৩৯ জন। ভর্তি পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৯৪৬ জন। উপস্থিতির হার ছিল ৮০ শতাংশ।
‘এইচ’ ইউনিটের পরীক্ষা চলাকালে একজন শিক্ষার্থী শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ করায় তাকে পরীক্ষার হল বহিষ্কার করা হয়।
চবি প্রক্টর সিরাজদ্দোল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই পরীক্ষার্থী মানসিকভাবে অসুস্থ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!