আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


উত্তরায় বাসে আগুন, নিহত ১

মঙ্গলবার সারাদেশে জামায়াত শিবিরের ডাকা হরতালের আগেরদিন রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাস যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

আগুনে পুড়ে মারা যাওয়া যাত্রীর  পরিচয় জানা যায়নি।

সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালকে সামনে রেখে রাতে এ ঘটনা ঘটলো।

আগুন দেয়ার ঘটনাটি ঘটে আজমপুর ওভারব্রিজের দক্ষিণ পাশে আব্দুল্লাহপুর-যাত্রাবাড়ী রুটে চলাচলকারী ৩৪/ড যাত্রীবাহী বাসে। অগ্নিদগ্ধ হয়ে একজনের নিহত হওয়ার খবর বাংলাদেশটাইমস.নেট’কে নিশ্চিত করেছেন উত্তরা মডেল থানার অপারেটর মনির হোসেন।

তিনি জানান, দমকল বাহিনীর দু’টি ইউনিট  এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

[বাংলাদেশটাইমস.নেট/ রঞ্জিত সরকার/ঢাকা]

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!