আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


তামিম-কভেন্ট্রির ব্যাটিং তাণ্ডবে রাজশাহীর জয়

তামিম ইকবাল ও চার্লস কভেন্ট্রির  ব্যাটিং তাণ্ডবে ছয় বল বাকি থাকতে রংপুর রাইডার্সের বিপক্ষে সাত উইকেটের বড় জয় পেয়েছে দুরন্ত রাজশাহী। দুরন্ত রাজশাহীর এটি চতুর্থ জয়। এর আগে দুই ওপেনার জুনাইদ সিদ্দিক ও শামসুর রহমানের ব্যাটে ভর করে রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ১৬৩ রান।
রংপুর রাইডার্স: ১৬৩/৩ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী: ১৬৮/৩ (১৯ ওভার)
ফল: দুরন্ত রাজশাহী সাত উইকেটে জয়ী।

রাইডার্স ওপেনারদের  ঝড়ো ব্যাটিয়ে পাল্টা জবাব বেশ ভালোভাবেই দেন তামিম-কভেন্ট্রির উদ্বোধনী জুটি। ৬৭ বলে ৯৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তারা। ৩৬ বলে চারটি চার ও দুই ছয়ে ৫০ রানে সাজঘরে ফেরেন তামিম। এ জুটি ভাঙেন তাপস ঘোষ। এরপর ৩৫ বলে সমান বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়ে ৪৭ রানে রান আউট হন কভেন্ট্রি।

পরে জহুরুল ইসলাম ও শিন আরভিন সহজেই জয় ছিনিয়ে আনেন। ১৮ বল খেলে দুই চার ও তিন ছয়ে ৩৮ রানে অপরাজিত জহুরুল। আরভিন ১৪ রানে অপরাজিত ছিলেন।

সোমবার  ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জুনাইদ ও শামসুর জুটি ৪১ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে দারুণ সূচনা আনেন। তবে ১৬ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩১ রানে মনির হোসেনের বলে ফরহাদ হোসেনের কাছে ক্যাচ তুলে দেন ওপেনার জুনাইদ। নাসির হোসেনকে নিয়ে শামসুর ৫৫ রানের আকেরটি দারুণ জুটি গড়েন। এক চার ও দুই ছয়ে ৩০ রানে সাজঘরে ফেরেন নাসির।

দলীয় ১৪৫ রানে কাপুগেদারার থ্রোতে রান আউট হওয়ার আগে বিপিএলে নিজের সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন শামসুর। এটি তার চতুর্থ অর্ধশতক। রাইডার্সের এ ওপেনারের ইনিংসে ছয়টি চার ও একটি ছয়ের মার রয়েছে।

ক্যামেরন বোরগাস ২২ ও ড্যাঞ্জা হায়াত ১০ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচ সেরা পুরুষ্কার পান দুরন্ত রাজশাহীর তামিম ইকবাল।

 

[বাংলাদেশটাইমস.নেট/আমিমুল এহসান/ঢাকা] 


Top