আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


জামায়াতকেই সামলাতে পারছে না সরকার: মওদুদ আহমেদ

moudud- newsmedia

 

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, জামায়াতকেই সামলাতে পারছে না সরকার, আমরা তো এখনো মাঠেই নামি নি। বিএনপি রাজপথে নামলে সরকার পালাবার পথ পাবে না।

সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত “আওয়ামী লীগের দুঃশাসনের ৪ বছর বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার” শীর্ষক গোল টেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি এখনও সতর্কতার সাথে এগোচ্ছে উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে মওদুদ আরো  বলেন, বিএনপি সতর্কতার সাথে এগোচ্ছে। তাই আমরা এখনো কোন কঠোর কর্মসূচি দিচ্ছি না। আপনারা তো জামায়াতকেই সামাল দিতে পারছেন না। যা পারেন না তা বলেন কেন? জামায়াতের মিছিলে কাউকে কি গুলি করতে পেরেছেন। সময় আসছে এমন আন্দোলন হবে যে আন্দোলনের গণজোয়ারে আপনাদের পতন ঘটবে।

এ সময় সরকারের একগুয়েমির কারণে ক্রমান্বয়ে বাংলাদেশ সংঘর্ষের দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বিশ্ব ব্যাংককে বিদায় দিয়ে সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার স্বপ্ন দেখছে। বিগত চার বছরে পদ্মা সেতু করতে পারে নি, আগামী আট মাসে এ সরকার সেতু নির্মাণ করবে জনগণ তা বিশ্বাস করে না।

সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার পরিকল্পনা অবাস্তব ও কল্পনা বিলাসী উল্লেখ করে মওদুদ বলেন, এ ধরনের প্রকল্পে ৭০-৭৫ শতাংশ বিদেশী অর্থের প্রয়োজন হয়। এ প্রকল্প বাস্তবায়ন করতে যে সকল হেভী মেশিনস, টেকনোলজী, যানবাহন প্রয়োজন তা দেশীয় টাকায় কখনো সম্ভব নয়। আর সরকার সেতুর ডিজাইন চেঞ্জ করতে চাইছে কিন্তু তা পরিবর্তন করতেও প্রায় দু বছর সময় লাগবে।

আসলে এ প্রকল্পের কথা বলে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করছে উল্লেখ করে সরকারের উদ্দেশে মওদুদ আহমদ বলেন, নিজেদের ব্যর্থতা ঢেকে রাখতে দয়া করে আর মানুষকে বিভ্রান্ত করবেন না। দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দিয়ে বিশ্ব ব্যাংককে ফিরিয়ে আনুন তাহলেই পদ্মা সেতু সম্ভব।

সংগঠনের সভাপতি ফরিদা মনি শহীদুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, রাজিয়া হালিম, বিএনপি নেতা ড. অশোক গুপ্ত, হুমায়ুন কবির বেপারীসহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!