আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানায় আগুন

বাংলাদেশটাইমস প্রতিনিধি

 

 

রোববার রাতে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা ওপেক্স গ্রুপের কারখানাতে আগুন লাগে।এ সময় পুড়ে যায় তুলা ও মেশিনারিজ।

কমপক্ষে ৩ ঘণ্টা চেষ্টার পর সোমবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় দমকল বাহিনীর কর্মকর্তারা।

তবে এ সময় কারখানাতে শ্রমিক না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানাটির সুতা তৈরির সেকশনে রাত ২টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানায়, ডেমরা ফায়ার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ারদার।

ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ও নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলেও জানান তিনি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি বলে জানান,  সিনহা ওপেক্স গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা কর্ণেল (অব.) দেলোয়ার হোসেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!