আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


টাঙ্গাইলে ছাত্রলীগের হরতালে সড়ক অবরোধ

undefined

 জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের বাপন হত্যার প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই ছাত্রলীগ কর্মীরা শহরের বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। শহরে সব ধরনের যানবাহন চলাচল, দোকানপাট বন্ধ রয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়নি। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টায় আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ২০ জানুয়ারি শহরে আধাবেলা হরতাল পালন করে আওয়ামী লীগ। পিকেটিং করার সময় বিক্ষিপ্ত সংঘর্ষে শহরের গোডাউন বাজারে আহত হন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্বদুল কাদের বাপন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে সমাবেশ থেকে এ হরতাল আহবান করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!