আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


জামায়াত-শিবির হিংসাত্মক মনোভাবের পরিচয় দিয়েছে

‘সচিবালয়ের সামনে হামলা করে জামায়াত-শিবির হিংসাত্মক মনোভাবের পরিচয় দিয়েছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

সোমবার সচিবালয়ের সামনে ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে জামায়াত-শিবির কর্মীদের হামলার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আকস্মিক এ হামলা গোয়েন্দাদের ব্যর্থতা কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাদের ব্যর্থতা নয়।’


Top