আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


সিলেটে শিবির-পুলিশ সংঘর্ষ পুলিশসহ আহত ৭

Syl (1) 26.01

সিলেটে কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া’র মুক্তি দাবিতে মিছিল বের করলে পুলিশের সঙ্গে বন্দরবাজার এলাকায় শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে কোতয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) আনোয়ার ও আরেক উপ-পরিদর্শক আহত হন। শিবিরের ৫ নেতাকর্মীও আহত হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৫টায় তালতলা এলাকা থেকে মিছিল বের করে ছাত্রশিবির সিলেট মহানগর। মিছিলটি বন্দরবাজার বাংলাদেশ ব্যাংকের সামনে আসা মাত্রই পেছন থেকে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে শিবিরকর্মীরা পাল্টা ইটপাটকেল ছুঁড়ে। এসময় শিবিরের ইটপাটকেলে আঘাতে উপ-পরিদর্শক এনামুল ও ওসি (তদন্ত) আনোয়ার  আহত হন।
ওসি জানান, তিনিসহ ২ জন পুলিশ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরবাজার এ জিন্দাবাজার এলাকায় শিবিরকর্মী গ্রেফতারে পুলিশের অভিযান চলছিলো।


Top