আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা

চাকরি জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো বেসরকারী শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষকরা পূর্বকর্মসূচি অনুযায়ী এ অবস্থান শুরু করে। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কো-চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবারের মতো আজকেও প্রশাসন প্রেস ক্লাবের সামনে স্বাভাবিকভাবে অবস্থান করতে দিচ্ছে না।
এ আন্দোলনের সঙ্গে সকাল ১০টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের সঙ্গে জাতীয়তাবাদী শক্তি আছে থাকবে। আপনাদের এ আন্দোলন যৌক্তিক। এ সরকার যদি দাবি বাস্তবায়ন না করে তাহলে বিএনপি ক্ষমতায় গিয়ে বাস্তবায়ন করবে।”
বৃহস্পতিবার সকালে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ তাদের সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষকরা পুলিশি বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে প্রেস ক্লাবের সামনের বিক্ষোভ সমাবেশে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া ১৪ দলের মানববন্ধন থাকায় আন্দোলন মুলতবি এবং শুক্রবার সকাল ৯টা থেকে অবস্থানের ঘোষণা দেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!