আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১৫

 কুমিল্লা মুরাদনগরে মঙ্গলবার বিকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে স্থানীয় বিএনপি দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মিছিল বের করে। মিছিলটি মুরাদনগর বাস টার্মিনালের কাছে পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাতে হামলা করে।

এ সময় পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে বিএনপি অভিযোগ করেছে।

হামলায় উভয় দলের সিরাজ (৫০), হেদায়েত (৪০), আলাউদ্দিন (৩৫), আজিজ (২৮), মাসুম (১৬) শাহজাহান (৫২), সালাহউদ্দিন (২৫), সৌরভ (২৫), জাকির হোসেন (৩২), ইকবাল (৩৫), মুর্শিদ (২৮), সামাদ প্রমুখ আহত হয়েছেন।

সংঘর্ষের সময় মুরাদনগরের স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!