আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


সোমবার থেকে অনলাইনে বিপিএলের টিকেট বিক্রি

বিপিএলের দ্বিতীয় আসরের টিকিট বিক্রি রোববার  শুরু হয়েছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে সোমবার।

সোমবার থেকে রাজধানীর প্রিমিয়ার ব্যাংক ও এয়ারটেল আউটলেটগুলোয় টিকেট পাওয়া যাবে। রোববার বিপিএল কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

নতুন বার্তা ডটকমকে এসব তথ্য জানান বিপিএলের টিকিট স্বত্ব নেয়া অ্যাক্টিভ সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুর রহমান রানা।

আসাদুর রহমান জানান, ‘রাজধানীতে প্রিমিয়ার ব্যাংকের ২১টি শাখায় ও এয়ারটেলের সব আউটলেটে টিকেট বিক্রি করা হবে। www.activeservice.net, www.easy.bd.com ওয়েবসাইটে টিকেট পাওয়া যাবে।

আসাদুর রহমান আরো জানান, এয়ারটেলের আউটলেটে ৩০ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকে ৩০ শতাংশ, অনলাইনে ১০ শতাংশ ও ভেন্যুতে ১০ শতাংশ টিকেট বিক্রি করা হবে।

বিপিএলে এবার সর্বনিম্ন টিকেটের দাম রাখা হয়েছে ৩৫০ টাকা। তবে এয়ারটেলের গ্রাহকেরা তাদের আউটলেটে ৩০ শতাংশ কমে ২৪৫ টাকায় টিকেট কিনতে পারবেন।  বিপিএলের টিকিট কিনতে ছাত্ররাও এই ছাড় পাবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!