আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গাজীপুরের কালিগঞ্জে সারবাহী ট্রাক উল্টে আট শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিগঞ্জে সারবাহী ট্রাক উল্টে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের কালিগঞ্জে উলুখোলা এলাকায় সারবাহী একটি ট্রাক সড়কের পাশে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা আট শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আহত হন আরো তিন শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ট্রাকটি সার বোঝাই করে উত্তরবঙ্গে যাচ্ছিল বলে জানা গেছে। ঘন কুয়াশার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!