আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বামদলগুলো উন্মাদ: অর্থমন্ত্রী

বাম রাজনৈতিক দলগুলোকে উন্মাদ হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আমি আগেও বলেছি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যারা হরতাল দেয় তারা উন্মাদ, এটা সম্পূর্ণ পাগলামি।

 বাম দল হরতাল ডাকতে পারে। কারণ তারা তো জানে না, সরকার কিভাবে চালাতে হয়। কারণ তারা তত্ত্বের ওপর নির্ভরশীল। বাম দলের হরতালে আমাদের কিছু বলার নেই। এ দেশের ভোটাররাই সেটা বলবেন। আজ বিকালে সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 ১৬ই জানুয়ারি সিপিবি, বাসদসহ আরও কয়েকটি বামপন্থি দলের ডাকা আধাবেলা হরতাল প্রসঙ্গে তিনি এসব কথা বলেন। এর আগে অর্থমন্ত্রী একই বিষয়ে বিএনপির হরতালেরও সমালোচনা করেছেন।


Top