আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন বিল ও খালে অবৈধ চায়না জালের ব্যবহার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে প্রায় ১ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করে জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

গোপালপুরে অবৈধ চায়না জালবিরোধী মোবাইল কোর্টে জব্দ করা প্রায় ১ হাজার ২০০ মিটার জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার শাখাই বিল, সুজনবাড়ি খাল, মাঝিবাড়ি দহ, শাকুর কুড়া বিল, বামন বাইদ ও ডুবাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে ও পুলিশ বাহিনীর সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন জলাশয়ে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

ইউএনও মো. মঞ্জুরুল মোর্শেদ জানান, চায়না জালের মতো ক্ষতিকর ও অবৈধ জালের ব্যবহার জলজ প্রাণী ও দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।  মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Top