আজ || শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা    
 


কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন

ডেক্স নিউজ :

মিথ্যা মামলায় গ্রেফতার টাঙ্গাইলের কৃষকনেতা আবু বকর সিদ্দিকী ও রাঙামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর অবিলম্বে মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গোপালপুর উপজেলা সিপিবির কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা কৃষকনেতা আবু বকর সিদ্দিকী ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদ জানান এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সভাপতি ও কৃষকনেতা আব্দুর রশিদ কান্দু। বক্তব্য দেন সিপিবির জাতীয় পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষকনেতা জাহিদ হোসেন খান, টাঙ্গাইল জেলা কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া, গোপালপুর উপজেলা কমিটির সদস্য ও সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল, শ্রমিক নেতা আলমগীর হোসেন ও নূর নাহার বেগম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মাসুদ মাস্টার।

বক্তারা বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণযোগ্য নয়। তারা আবু বকর সিদ্দিকী ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দ্রুত তাদের মুক্তির দাবি জানান।


Top
error: Content is protected !!