আজ || শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা

ডেস্ক নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরে মেধাবী ও সুবিধাবঞ্চিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং উপজেলার শ্রেষ্ঠ ১০ জন প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান।

মানবিক বন্ধু ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক মো. আব্দুর রহিম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. কে এম বদরুল হক শাহীন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, গোপালপুর উপজেলা কল্যাণ সমিতির সম্পাদক মো. নজরুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।

অনুষ্ঠানে গোপালপুর উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ১০ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


Top