আজ || সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. মফিজুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ।

প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুরাদ হোসেন খান, মো. রোকনুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আবু হানিফ, শিক্ষক গোলাম মোস্তফা, আবু বকর, গোলাম রব্বানী, জলি, আনজু আনোয়ারা ময়না, শামীমা ইয়াসমিন ঝর্ণা, মো. সুরুজ্জামান ও লুৎফুন নাহারসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

বক্তারা বিদায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. মফিজুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার নিষ্ঠা, সততা ও শিক্ষা উন্নয়নে অবদানের প্রশংসা করেন। তারা তার অবসর জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

জবাবে বিদায়ী অতিথি মোহা. মফিজুর রহমান কর্মজীবনে সহযোগিতা ও সমর্থনের জন্য সহকর্মী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!