আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ টাকা জব্দ

গোপালপুর বার্তা ডেক্স :
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাঙ্গাইলের গোপালপুরে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন বাজার সংলগ্ন সুইপারবাড়ি থেকে আনুমানিক ২৫ লক্ষাধিক টাকা মূল্যের বাংলা মদ এবং মাদক বিক্রির নগদ ৩,৯৫,৭০০ টাকা জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন অপূর্ব (২৫), শয়ন (১৫) এবং শাখারিয়া গ্রামের আনোয়ার হোসেন (৪২)। অভিযানের সময় মদ তৈরি ও সংরক্ষণের বিভিন্ন উপকরণ জব্দ করে সেগুলো তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ৩৭ আর্মি এডি রেজিমেন্টের ক্যাপ্টেন শাহরিয়ার আশফাক। তাঁর সঙ্গে ছিলেন গোপালপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান এবং টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম।
অভিযান পরবর্তী এক বিবৃতিতে এসিল্যান্ড মো. নাজমুল হাসান জানান, “জব্দকৃত মালামাল, নগদ অর্থ ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করবে। এদের সাথে জড়িত সকলকেই আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় বাসিন্দারা এমন সফল অভিযানের জন্য যৌথ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং মাদক নির্মূলে প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


Top
error: Content is protected !!