আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরের আলমনগরে জাসাসের কমিটি গঠন

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাসাস এর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মো. আব্দুছ সামাদকে সভাপতি ও মো. রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব নবগ্রাম বাজার মোড়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। আলমনগর ইউনিয়ন জাসাস সভাপতি আসাদুজ্জামান চৌধুরী লিমনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
আলমনগর ইউনিয়ন জাসাস সম্পাদক  মো. ফিরোজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, জাসাসের উপজেলা সভাপতি শাহানুর আহাম্মেদ সোহাগ, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ, নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাকির হোসেন প্রিন্স, আলমনগর ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মো. আমিনুল ইসলাম, বিএনপি নেতা মো. আব্বাছ আলী, সোহেল তালুকদার,  বেলাল হোসেন, মো. মোকাদ্দেস আলী, মো. নিজাম হোসেন, মো. আবদুল্লাহ তুলা, নুরুল ইসলাম বাদল, বোরহান উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ফারুক হোসেন ও গান পরিবেশন করেন  বিশ্বজিৎ চক্রবর্তী।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!