আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মোমেন গ্রেফতার; ফাঁসির দাবিতে মিছিল

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং আলমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মোমেন গ্রেফতার হয়েছেন। থানা পুলিশ তাকে টাঙ্গাইল আদালতে চালান দিলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

গোপালপুর থানা পুলিশ জানায়, গত ৪ আগস্ট মধুপুর উপজেলা সদরে এক দাঙ্গাহাঙ্গামা মামলার আসামী হিসাবে আজ বুধবার ভোর রাতে গোপালপুর পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে মধুপুর থানা পুলিশে সোপর্দ করা হলে তাকে টাঙ্গাইল ম্যাজিষ্ট্রেট আদালতে চালান দেয়া হয়।

মধুপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বাদি হয়ে গত ৪ আগস্ট দাঙ্গাহাঙ্গামার অভিযোগে অজ্ঞাতনামাসহ আনুমানিক ৪/৫ শত জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। এ মামলায় মধুপুরের ৬ জনকে এর আগে গ্রেফতার করা হয়।

এদিকে আজ বুধবার বিকেলে উপজেলার আলমনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গ্রেফতার হওয়া আব্দুল মোমেনের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিল শেষে গোপালপুর থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!