আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


২১ ফ্রেবুয়ারির মধ্যে দুই নেত্রীর অবসর দাবি : গড়বো বাংলাদেশ

গতকাল বুধবার ‘গড়বো বাংলাদেশ বিপ্লবী দল’ ২১ ফ্রেবুয়ারির মধ্যে দুই নেত্রীর স্বেচ্ছায় অবসরের দাবি জানিয়েছে । অন্যথায় ২২ ফ্রেবুয়ারি নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব সৃষ্টির উদ্যোগ নেবে বলেও ঘোষণা দিয়েছে দলটি। ঢাকা রিপোর্টার্র্স ইউনিটিতে দলটির কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে ‘সমাজ, রাষ্ট্র, গণতন্ত্র, সংবিধান, নির্বাচন, সভ্যতা, শাসন ব্যবস্থার রীতি ও শাসক’ বিষয়ের অবতারণা করে সংগঠনের মুখপাত্র কামরুল হাসান নাসিম এসব ঘোষণা দেন। দুই নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, একুশ ফ্রেবুয়ারির মধ্যে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে স্বেচ্ছায় অবসরের উদ্যোগ নিন। নতুবা ২/২২(২২ ফ্রেবুয়ারি) এ নতুন প্রজন্ম নতুন নেতৃত্বের উদ্যোগ নেবে। ভোটতন্ত্রের ক্যাপসুলের দিন শেষ।

এসময় তিনি আরো বলেন, সাবেক দিয়ে আবেগ ঘটিয়ে লাভ নাই। দেশকে এগিয়ে নিতে হলে নবীন লাগবে। এ পরিবর্তনের জন্য অস্ত্র, বোমাবাজির দরকার নাই। আমাদের কণ্ঠই কামান। সচেতন জনগোষ্ঠী আমাদের সঙ্গে আছে। এসময় আরও উপস্থিত ছিলেন দলটির উদ্যোক্তা সদস্য ও অন্যতম মুখপাত্র অধ্যাপক ড. শাহেদা, জাতীয় নাগরিক মঞ্চের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার ফরিদুল আকবর, সংগঠনের সদস্য মুহিবুল আলম লিটন প্রমুখ। উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর ২ নেত্রীর অবসরের দাবিতে ঢাকায় অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল ড. শাহেদার নেতৃত্বাধীন দলটি। তবে হরতালটি রাজনীতিতে কোনো প্রভাব ফেলেনি। এমনকি ড. শাহেদা নিজেই মাঠে নামেননি বলে খবর প্রকাশিত হয়।


Top
error: Content is protected !!