আজ || শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরে ভূমি সেবা সপ্তাহে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কে এম মিঠু, গোপালপুর :

‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা।

বক্তব্য রাখেন ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান জিন্নাহ প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!