আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে গুদামের শার্টার ভেঙ্গে সার চুরি, ১০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১

কে এম মিঠু, গোপালপুর :

বোরো মৌসুম শুরু হতে না হতেই গোপালপুরে সার চুরি শুরু হয়েছে। দোকানের শার্টার ভেঙ্গে সার চুরির ঘটনা ঘটছে। সার চুরির অভিযোগে থানা পুলিশ ১০ বস্তা চোরাই সারসহ বাবুল হোসেন নামক এক দুবৃর্ত্তকে আজ বুধবার আটক করেছে।

জানা যায়, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর বাজারের এম হোসেন ট্রেডার্সের গুদামে কয়েক দিন আগে সাড়ে তিনশ বস্তা ইউরিয়া সার তোলেন রাসায়নিক সার ব্যবসায়ী গণেশ পাল। আশপাশের কয়েক গ্রামের বোরো চাষীদের জন্য বরাদ্দ ছিল ওই সার। গত মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত গুদামের শার্টার ভেঙ্গে ২৬১ বস্তা ইউরিয়া সার চুরি করে নিয়ে যায়।

ডিলার গণেশ পাল জানান, গত সপ্তাহ থেকে এলাকায় বোরো চাষ শুরু হওয়ায় বাজারে ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এজন্য সাজানপুর এলাকার একটি দুর্বৃত্তচক্র সার চুরির ঘটনা ঘটায়। তিনি আজ বুধবার এদের কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেছেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, থানায় মামলার প্রেক্ষিতে ১০ বস্তা ইউরিয়া সারসহ উপজেলার গাড়ালিয়া গ্রামের বাবুল হোসেনকে আটক করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের অভিযান চলছে।


Top
error: Content is protected !!