আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


চাঁদাবাজি মামলায় সাংবাদিক লাবু গ্রেফতার

নিজস্ব  প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে চাঁদাবাজির মামলার আসামি কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লাবু খন্দকার (৩৭)। তিনি জেলার বাসাইল উপজেলার জশিহাটি গ্রামের শফিকুল ইসলাম চান মিয়া ওরফে চান্দের ছেলে।
গত সোমবার রাতে উপজেলার বীর বাসিন্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য আয়নাল হক এর নিকট বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাঁচলক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত চাঁদা দিতে রাজি না হলে লাবু খন্দকার আয়নাল হকের নামে বিভিন্ন মিথ্যা ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করবে এবং যেকোনভাবে তাকে জেলা পরিষদের সদস্য পদ হতে অপসারণ করবে বলে হুমকি প্রদান করে। এমন অভিযোগ এনে জেলা পরিষদের সদস্য আয়নাল হক বাদী হয়ে লাবু খন্দকারকে আসামি করে গত ৩ জুলাই কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সোমবার রাতে তাকে উপজেলার বীরবাসিন্দা এলাকা থেকে গ্রেফতার করে মঙ্গলবার (৪ জুলাই) সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাবু খন্দকার সাংবাদিক পরিচয়ে জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। এর আগে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানের কাছে সে একাধিকবার চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা পরিষদে লাবু খন্দকার নিজেই পিটিশন দেন। এছাড়াও তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!