আজ || রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


জেলার শ্রেষ্ঠ ওসি গোপালপুর থানার মোশারফ হোসেন

গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন।

গত জুলাই মাসের আইনশৃংখলা পরিস্থতির উন্নয়নে তাঁকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অভিন্ন মানদণ্ডে বিভিন্ন কেটাগরি মাদক উদ্ধার, মামলা নিস্পতি, ওয়ারেন্ট তামিল, আইনশৃঙ্খলা ভালো, ইত্যাদি।

আজ রবিবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ উপহার দেন।

এ বিষয়ে ওসি মোশারফ হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। মাননীয় পুলিশ সুপার ও গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. সোহেল রানা স্যারের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে গোপালপুরবাসীর সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছি। এসময় তিনি গোপালপুরবাসীর সহযোগিতা কামনা করেন।


Top