আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


“মধুপুরের লাল মাটি সোনার চেয়েও খাঁটি” – কৃষিমন্ত্রী

ডেক্স নিউজ :
”টাঙ্গাইলের মধুপুরের লাল মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে প্রায় সব ধরনের ফসলই ফলনো সম্ভব। এ লাল মাটিতে ফসল উৎপাদন করে ব্যাপক সম্ভবনা রয়েছে লাভবান হওয়ার।” কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মধুপুর শিল্প ও বণিক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় তিনি তার বক্তব্যে মধুপুরে নব্য আমদানিকৃত আনারস, কাজুবাদাম ও কফিসহ নানাবিধ ফসল আবাদে ব্যবসায়ীদের আগ্রহী হওয়ার জন্য আহবান জানান।

শনিবার সকাল ১০টায় মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও পৌর মেয়র সিদ্দিক হোসেন খান।

বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য খন্দকার আনোয়ারুল হক, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, মধুপুর-ধনবাড়ী সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল প্রমুখ। এ সময় সমিতির কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।


Top