আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


চলে গেলেন টনি গ্রেগ

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ও টেলিভিশন ধারাভাষ্যকর টনি গ্রেগ মারা গেছেন। শনিবার সকালে সিডনিতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর, অস্ট্রেলিয় সময় দুপুর পৌনে দুইটায় মারা যান টনি।
এ বছরের শুরুর দিকে টনির ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর ৮৪ দিন। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর পরই টনিকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডেভিড ফ্যাকটর সিডনি মর্নিং হেরাল্ডকে জানান সেন্ট ভিনসেন্ট হাসপাতালের জরুরি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করেও টনিকে বাঁচাতে পারে নি। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ৬ অক্টোবর ১৯৪৬ সালে এক স্কটিশ পরিবারে জন্ম নেন টনি গ্রেগ।

১৯৬৫ সাল থেকে তিনি ইংলিশ ক্লাব সাসেঙের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। পরবর্তীতে ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পান টনি। ১৯৭২ সালে জুনে অ্যাশেজ সিরিজ দিয়ে টনির টেস্ট অভিষেক ঘটে। ৫৮টি টেস্ট ম্যাচ খেলে ৪০.৪৩ গড়ে ৮ সেঞ্চুরি ও ২০টি হাফসেঞ্চুরিসহ মোট ৩৫৯৯ রান করেন টনি। বল হাতে নেন ১৪১ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৭ সালে ওভালে ওয়ানডে অভিষেক ঘটে টনি গ্রেগের। টেস্টের মতো টনির ওয়ানডে ক্যারিয়ার অতটা উজ্জ্বল নয়।

মাত্র ২২টি ওয়ানডে ম্যাচ খেলে ১৬.৮১ গড়ে ২৬৯ রান করেন তিনি। বল হাতে নেন ১৯ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ‘নাইন নেটওয়ার্ক’-এর হয়ে টেলিভিশনে ধারাভাষ্য দিয়ে আসছিলেন। গত মে মাসে টনির শ্বাসনালীতে ব্রংকাইটিস ধরা পড়ে। তার শারীরিক অবস্থার উন্নতি না হলে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ফিরে আরও বেশ কিছু টেস্টের পর টনির ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!