আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


মিশরের গণভোটে শরিয়া আইনের পক্ষে রায়

মিশর গণভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে- শতকরা ৬৩.৮ ভাগ হ্যাঁ ভোট পড়েছে আর শতকরা ৩৬.২ ভাগ পড়েছে নতুন সংবিধানের বিপক্ষে। ফলে, বিপুল ভোটের ব্যবধানে দেশটির জন্য নতুন সংবিধান চূড়ান্তভাবে অনুমোদিত হলো। মিশরের গণভোটের ফলাফল

ঘোষণা করেছেন দেশটির নির্বাচন কমিশনের প্রধান বিচারপতি সামির আবু আল-মা’তি। এ ফলাফলের পর মিশরের জন্য ইসলামি ভাবধারার নতুন একটি সংবিধান তৈরি হলো। এ সংবিধানে বলা হয়েছে- এখন থেকে মিশরের জন্য সমস্ত আইনের উতস হবে ইসলামি শরিয়া এবং আরবি হবে মিশরের রাষ্ট্রভাষা। গত ১৫ ও ২২ ডিসেম্বর দু’দফায় এ নির্বাচন হয়। এ ছাড়া, তার আগে প্রবাসী মিশরীয়রাও গণভোটে অংশ নিয়েছে।

গত বছর মিশর বিপ্লব সফল হওয়ার পর এটাই দেশটির জন্য প্রথম সংবিধান। এর আগে, সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের আমলে মিশরে এ ধরনের জনপ্রতিনিধিত্বমূলক সংবিধান ছিল না।

এদিকে, মিশরের সরকার-বিরোধীরা গণভোটের ফলাফল মেনে নিতে অস্বীকার করেছে। তারা বলেছে, এ ফলাফলকে তারা আদালতে চ্যালেঞ্জ করবে। এ ছাড়া, ইসলামি ভাবধারার সংবিধানের ফলে তাদের কথিত স্বাধীনতা খর্ব হবে বলে তারা অভিযোগ করছে।

দেশটিতে ইসলামপন্থী ইখওয়ানুল মুসলিমিন দল ক্ষমতায় রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!