আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


অালহাজ্ব মতিয়ার রহমান ডাক্তারের দাফন সম্পন্ন

ডেক্স নিউজ :
গোপালপুর হাজী কল্যাণ পরিষদের যুগ্ম সম্পাদক, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ও নন্দনপুর বাজারস্থ মেহেরুননেছা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, পৌরশহরের কাচারীপাড়ার বাসিন্দা অালহাজ্ব ডাক্তার মতিয়ার রহমানের জানাজা ও দাফন সম্পন্ন।

আজ শুক্রবার সকাল ১০টায় নন্দনপুর কাচারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে, সমাজের হাজার হাজার শ্রেণিপেশার মুসুল্লির অংশগ্রহণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে কাচারীপাড়া সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

অালহাজ্ব ডাক্তার মতিয়ার রহমানের মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছ, গোপালপুর ও ঘাটাইল হাজী কল্যাণ পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ক্লিনিক মালিক সমিতি, শিল্প ও বণিক সমিতি, কাচারীপাড়া জামে মসজিদ কর্তৃপক্ষ ও গোপালপুর বার্তা পরিবার।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৫টায় গল্ডব্লাডারের সমস্যা জনিত কারণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে অালহাজ্ব মতিয়ার রহমান ৪ কন্যা ১ স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!