আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


চলতি মাসে মির্জা ফখরুলকে জামিন না দিলে তার মুক্তির দাবীতে নতুন কর্মসূচী

চলতি মাসে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন না দিলে তার মুক্তির দাবীতে নতুন কর্মসূচী দেবে প্রধান বিরোধী দল বিএনপি।

রোববার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরাস্থ বাসভবনে তার স্ত্রী রাহাত আরা বেগমকে শান্তনা দিতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একথা বলেন। আইনী প্রক্রিয়ায় মির্জা ফখরুলের ২/১ দিনের মধ্যে নিম্ন আদালতে জামিন না হলে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি। তবে কি ধরণের কর্মসূচী দেয়া হবে তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব বিভিন্ন মামলায় কারাগারে থাকায় কাউকে সে দায়িত্ব দেয়ার কথা বিএনপি ভাবছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে মওদুদ বলেন, এ বিষয়ে দলীয় ফোরামে কোন আলোচনা হয়নি। মির্জা ফখরুলই আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোর্শারফ হোসেন, এম কে আনোয়ার ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!