আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হবে : ধর্মমন্ত্রী

নিউজ ডেক্স :

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, সরকার প্রতি জেলা ও উপজেলায় ১টি করে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।

সংসদে সরকারি দলের সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব বলেন। মন্ত্রী বলেন, পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে মডেল মসজিদের ২টি স্থাপত্য নকশা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রাজকীয় সৌদি সরকার এ প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি প্রদান করায় প্রকল্পের পিডিপিপি তৈরি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে রাজকীয় সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। অর্থায়নের নিশ্চয়তা এবং নকশা চূড়ান্ত হলে প্রকল্পটির অনুমোদন গ্রহণপূর্বক বাস্তবায়ন কাজ শুরু হবে।


Top