আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা :

krishe-off-news-photo-gopalpur-tangail-21-september-2016

 টাঙ্গাইলের গোপালপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের সহায়তার জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫৫০জন কৃষকের মাঝে গতকাল বুধবার দুপুরে বিনামূল্যে উচ্চ ফলনশীল সরিষার বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!