আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুরে ডায়নামিক ওয়েবসাইট হস্তান্তর ও প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-Photo 23.11.2015

আইটি সংস্থা ‘ডিউ ড্রপ সফট’ এর আয়োজনে গোপালপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার কম্পিউটার শিক্ষকদের নিয়ে গত ২৩ নভেম্বর পৌর শহরের মেহেরুন্নেছা মহিলা কলেজ মিলনায়তনে ডিউ ড্রপ ওয়েবসাইট হস্তান্তর ও প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। প্রশিক্ষণ প্রদান করেন ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি এর প্রভাষক আতিকুর রহমান। উপস্থিত ছিলেন, জমিয়াতুল মোদার্রেসিন গোপালপুর উপজেলা সভাপতি আলহাজ মাওলানা আব্দুল কাদের গোলজারী, চর চতিলা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন বাবর ও জোত আতাউল্লাহ দাখিল মাদরাসার সুপার মাওলান আব্দুল গফুর প্রমুখ।

‘ডিউ ড্রপ সফট’ এর প্রধান নির্বাহি গোলাম মোস্তফা জানান, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০জন কম্পিউটার শিক্ষককে প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট চালানোর বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!