আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য জননেতা হাতেম আলী তালুকদারের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :Hatem Ali Talukdar News-GopalpueTangail24.10.2015 (1)

গোপালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, গোপালপুর-ভূঞাপুরের সাবেক সংসদ সদস্য, গোপালপুর পৌরসভার প্রতিষ্ঠাতা, আলহাজ্ব হাতেম আলী তালুকদারের ২০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

হাতেম আলী তালুকদারের নাতনী ও গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার জানান, এ উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কুরআন খতম, মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত, মরহুমের গ্রামের বাড়ি মাহমুদপুর এলাকায় কাঙ্গালি ভোজ এবং বিকেলে গোপালপুর উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিকেল আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আশরাফুজ্জামান আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জুব্বার, মুক্তিযোদ্ধা থানা কমান্ডার মো. আব্দুস সোবহান তুলা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. এনামুল হক, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন প্রমুখ।


Top