আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর শহর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

flage

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ছাত্রলীগ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে গোপালপুর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছসেবক লীগের আহবায়ক আব্দুস সালাম নান্নু, আওয়ামী যুবলীগের সম্পাদক আনোয়ারুল হক বুলবুল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ছিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আব্দুস সালাম মিল্টন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি পদে ৮জন ও সম্পাদক পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় হাউজের সিদ্ধান্তক্রমে পরবর্তীতে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ স্থানীয় সাংবাদিকদের জানান।


Top
error: Content is protected !!