আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


বিএনপি জরুরি অবস্থা জারির ‘পাঁয়তারা’ করছে :শেখ হাসিনা

জরুরি অবস্থা জারির বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার নবম জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এমন আশঙ্কা উড়িয়ে দেন।

শেখ হাসিনা বলেন, এমন কি হয়েছে যে এমার্জেন্সি দেব? এমার্জেন্সি দেয়ার প্রশ্নই আসে না। গণতন্ত্র অব্যাহত থাকবে।

বিএনপি জরুরি অবস্থা জারির ‘পাঁয়তারা’ করছে দাবি করে তিনি বলেন, ‘আমরা জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী।

বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা কথা সংসদে এসে বলুক। তারা দেশকে যেন ধ্বংসের দিকে ঠেলে না দেয়।

প্রসঙ্গত, গতকাল বুধবার ১৮ দলের সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘ফিসফাস শোনা যায়- সরকার জরুরি অবস্থা দেবে। কিন্তু তা দিলেও কোনো কাজ হবে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষ কোনো কিছুই মানবে না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!