আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বিসিবি নির্বাচনের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নির্বাচন আয়োজনের জন্য অ্যাডহক কমিটি গঠন করেছে ক্রীড়া মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বাধীন ১৩ সদস্যের এই কমিটিকে নির্বাচনের জন্য তিন মাস সময় বেধে দিয়েছে সরকার।
কমিটির অন্য সদস্যরা হলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি, মাহবুব আনাম, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, লোকমান হোসেন ভুঁইয়া, আই এইচ মল্লিক, কায়সার সিনহা, গাজী গোলাম মোর্তজা ও আজম নাসির।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের জন্য কমিটির ৪৫ দিন সময় প্রয়োজন ছিল। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠনতন্ত্র সংশোধন করে দেয়ার পর বিসিবির হাতে ততদিন সময় ছিল না।
তাই নভেম্বরে বিসিবির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলে কী হবে তা নিয়ে অনিশ্চিয়তা ছিল।
এ দিকে ক্রীড়া মন্ত্রণালয়ে অ্যাডহক কমিটির প্রধান বিসিবি সভাপতি নাজমুল হাসান প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দিয়ে অনিশ্চয়তার অবসান ঘটেছে।
তিনি জানান, ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গণতান্ত্রিক কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেয়ার ব্যাপারে আমি আশাবাদী।
গত ২১ অক্টোবর গঠনতন্ত্র সংশোধনী করে বিসিবির কাছে চিঠি পাঠায় এনএসসি।


Top