আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাডভোকেসি ও অবহিতকরণ সভা

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম, রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ উপলক্ষ্যে এ্যাডভোকেসি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস।

২৯ ফেব্রুয়ারি-২১ মার্চ ২০২০ পর্যন্ত হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী।
এসময় তিনি প্রাথমিক সতর্কতা হিসেবে করোনা ভাইরাস এড়িয়ে চলার উপায় ও করোনার সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার নিয়ম উপস্থাপন করেন।

সভায় উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মীর রেজাউল হক, থানা পুলিশের তদন্ত কর্মকর্তা কাইউম সিদ্দিকী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অাব্দুল কাদের তালুকদার, অধ্যাপক আব্দুল মোমেন, আব্দুল হাই, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, কৃষি কর্মকর্তা এ এম শহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সাংবাদিক উপস্থিতি ছিলেন।


Top