আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার আমীর খসরু

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ার পর এবার ঢাকা রেঞ্জ জয় করলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরু। অাজ রবিবার ঢাকা রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে এই শ্রেষ্ঠত্ব ঘোষিত হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম জানুয়ারি ২০২০ মাসে সাহসী ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর খসরুকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচন, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন।

বিভাগীয় এ মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, জেলার সকল সার্কেল অফিসারসহ পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা।

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আমীর খসরু, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি পুলিশের উর্ধ্বতম কর্মকর্তা, গোপালপুর ও ঘাটাইল পুলিশ স্টেশনের সকল অফিসার এবং দুই উপজেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।


Top