আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


:: প্রথম মৃত্যুবার্ষিকী :: শেখ শওকত জোবায়ের সিজার

কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরের কৃতি সন্তান বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জানুয়ারী (মঙ্গলবার) পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর পরিবারের পক্ষ থেকে ঢাকাস্থ মরহুমের কবর জিয়ারত, দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার গোপালপুর উপজেলার মিশ্রপট্রি গ্রামের অধিবাসী ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, সামছুন নাহার টিটি কলেজের প্রাক্তন উপাধক্ষ্য, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. শেখ জিনাত আলীর বড় ছেলে। তাঁর ছোট ভাই শেরে বাংলা নগর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. শেখ শওকত জামিল। গতবছরের এই দিনে আকস্মিকভাবে শেখ শওকত জোবায়ের সিজার মৃত্যুবরণ করেন।

স্কোয়াড্রন লিডার প্রয়াত শেখ শওকত জোবায়ের সিজার এর মৃত্যুবার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনাসহ সকলের কাছে আন্তরিক দোয়া প্রার্থণা করেছেন।


Top