আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


তরুণদের উদ্যোগে যমুনা চরে বন্যার্তদের মাঝে ত্রান-সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ২ স্বেচ্ছাসেবী সংগঠন  ভলান্টিয়ার টাঙ্গাইল, কেয়ার ফাউন্ডেশন, এবং মির্জাপুরের লার্নএন্ডলিভ ফাউন্ডেশন এর উদ্যোগে বানভাসি অসহায় বন্যার্তদের মাঝে ত্রান-সামগ্রী  বিতরণ করা হয়েছে। উদ্যমী তরুন সমাজকর্মীদের মাধ্যমে গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার টাঙ্গাইলের ভূঞাপুরের যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলের চর গাপসারা ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় ১৫০টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারের জন্য ছিল, পানি ৪.৫ লিটার, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি, ডাল ৩৫০ গ্রাম, নাপা ১ পাতা, মেট্রো ১ পাতা, স্যালাইন ৪ টি। ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার টাঙ্গাইলের সভাপতি মোঃ আতিক উল্লাহ, কেয়ার ফাউন্ডেশন সভাপতি, মোঃ শরিফুল ইসলাম  এবং ২ সংগঠনের অনান্য সদস্য।


Top
error: Content is protected !!