আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ধনবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবলীগ নেতা ও কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত একমাত্র আসামী যুবলীগ নেতা ধনবাড়ী পৌর সভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কাজী আল-আমিনকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ২ আগষ্ট বুধবার রাতে পৌর শহরের সমবায় সুপার মার্কেটের আওয়ামী লীগ অফিসের পেছন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আল-আমিন ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান জানান, কাউন্সিলর আল-আমিনের বিরুদ্ধে জনৈক প্রবাসীর স্ত্রী তার পড়নের কাপড় খুলে শ্লীলতাহানী ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ মামলার পলাতক আসামী কাজী আল-আমিনকে গোপন সংবাদের ভিত্তিতে বধুবার রাতে পৌর শহর থেকে গ্রেফতার করা হয় এবং গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভার ৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ধনবাড়ী পৌর সভার সর্দারপাড়া গ্রামের কাজী বাড়ীর কাজী আব্দুর রাজ্জাকের ছেলে কাজী আল-আমিন গত ৩ জানুয়ারি ২০১৭ তারিখ গভীর রাতে পাশের বাড়ীর জনৈক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে পড়নের কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই মহিলার ধস্তাধস্তি ও ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে সে তার ব্যবহৃত মোবইল ফোন ফেলে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিনই ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে যুবলীগ নেতা ও কাউন্সিলর কাজী আল-আমিনকে এক মাত্র আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার বিচার দাবী করেছে।


Top
error: Content is protected !!