আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঘাটাইলে পিএসসিতে GPA 5 প্রাপ্তদের পুরস্কার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন

নিউজ ডেক্স : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আথাইল শিমুল উচ্চ বিদ্যালয় মাঠে চর বকশিয়া সজিব আহাম্মেদ গণগ্রন্থাগারের উদ্যোগে প্রাথমিক সমাপণী শিক্ষা পিএসসিতে GPA 5 (A+) প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উক্ত পুরস্কার ও বস্ত্র বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরিফ হোসেন।
আথাইল শিমুল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বাবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান ও বস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আউলাদুজ্জামান আদর, মানবসেবাকর্মী ও সংগঠক মো. মোফাখ্খারুল ইসলাম হিটলার প্রমূখ।
এমদাদুল হক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মো. ওমর ফারুক, মো. রবিন তালুকদার, মো. জরিপ তালুকদারসহ অনেকেই।
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মো. সজিব আহাম্মেদ অনুষ্ঠানটি সুন্দর ভাবে সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Top
error: Content is protected !!